? ডেলিভারি সিস্টেম
১. ডেলিভারি চার্জ সর্বনিম্ন ১২০ টাকা। তবে পণ্যের ওজন, আকার ও ডেলিভারি লোকেশনের ভিত্তিতে ডেলিভারি চার্জ পরিবর্তিত হতে পারে।
২. অর্ডার কনফার্মেশনের জন্য সাধারণত কোনো অগ্রিম মূল্য পরিশোধ করতে হয় না (বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ অগ্রিম মূল্য চাইতে পারে)।
৩. ঢাকা শহরের বাইরে কোনো এলাকায় হোম ডেলিভারি সম্ভব না হলে, আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিজ দায়িত্বে পার্সেল সংগ্রহ করতে হবে।
৪. অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করা হয়।
?️ ওয়ারেন্টি নীতিমালা
সাধারণভাবে আমাদের বিক্রিত প্রোডাক্টসমূহে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
তবে কোনো প্রোডাক্ট যদি উৎপাদনকারী কোম্পানির সার্ভিস ওয়ারেন্টিসহ সরবরাহ করা হয়, সে ক্ষেত্রে উক্ত কোম্পানির শর্ত অনুযায়ী সার্ভিস ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
? রিপ্লেসমেন্ট পলিসি
নিচের শর্ত সাপেক্ষে আপনি রিপ্লেসমেন্ট সুবিধা পেতে পারেন:
১. প্রোডাক্ট ভাঙ্গা, ভুল সাইজ, ভুল প্রোডাক্ট ডেলিভারি অথবা ছবির সাথে প্রোডাক্টের মিল না থাকলে রিপ্লেসমেন্ট প্রযোজ্য।
২. প্রোডাক্টটি অবশ্যই বাক্সসহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে।
৩. ডেলিভারি গ্রহণের ১ (এক) ঘন্টার মধ্যে প্রোডাক্টের ছবি সহ আমাদের ইমেইলে অথবা 01977-393-202 নম্বরে মেসেজের মাধ্যমে অভিযোগ জানাতে হবে।
৪. রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রোডাক্টটি অবশ্যই ৭ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে Orbit Trade Bangladesh-এর অফিসে ফেরত পাঠাতে হবে।
৫. অভিযোগ সংক্রান্ত বিষয়ে আমাদের পক্ষ থেকে ইমেইল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে ১৫ কার্যদিবসের মধ্যে সহযোগিতা না পেলে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে।
? রিফান্ড পলিসি
প্রোডাক্ট গ্রহণের পর নিচের শর্তে আপনি রিফান্ড পেতে পারেন:
১. প্রোডাক্ট ভাঙ্গা, ভুল সাইজ, ভুল প্রোডাক্ট বা প্রোডাক্ট নষ্ট থাকলে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড প্রযোজ্য হবে।
২. প্রোডাক্টটি অবশ্যই বাক্সসহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে।
৩. উক্ত প্রোডাক্টটি ৭ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে Orbit Trade Bangladesh-এর অফিসে ফেরত পাঠাতে হবে।
৪. রিফান্ডের ক্ষেত্রে টাকা ফেরতের মাধ্যম (বিকাশ/নগদ/ব্যাংক) আমাদেরকে জানাতে হবে।
৫. অভিযোগের বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে ইমেইল বা ফোনে কোনো সহযোগিতা না পেলে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে।
⚠️ বিশেষ দ্রষ্টব্য
পণ্য বা সার্ভিস সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে আমাদের কমপ্লেইন্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে।
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার ফোন নম্বর সক্রিয় রাখতে হবে।
অর্ডার কনফার্মেশনের পরেও অনিবার্য কারণে Orbit Trade Bangladesh যেকোনো সময় অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অগ্রিম অর্থ প্রদান করা থাকলে, অর্ডার বাতিলের ক্ষেত্রে ১৫ কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত প্রদান করা হবে।
প্রোডাক্টে কোনো উৎপাদনজনিত ত্রুটি না থাকলে এবং অর্ডার অনুযায়ী সবকিছু সঠিক থাকলে প্রোডাক্ট ফেরতযোগ্য নয়।
আমাদের সরবরাহকৃত প্রোডাক্টের কোড নাম্বারের সাথে অর্ডারকৃত কোড নাম্বার মিল না থাকলে প্রোডাক্টটি ফেরতযোগ্য হবে।
প্রোডাক্ট কুরিয়ারে পাঠানোর পর গ্রাহক যদি গ্রহণ না করেন, সেক্ষেত্রে প্রদানকৃত অর্থ ফেরতযোগ্য হবে না।
Tel: +8801552-393-202, 01977-393-202, 01612-393-202,
Email: info@orbittrade.com.bd